০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সোনাইমুড়িতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / 38
মোজাম্মেল হক, নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা কোভিড-১৯ সঙ্কট মোকাবেলায় স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীলতা আনয়নে শিখন শেখানো কৌশল এবং শিক্ষক ও শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অঙ্গজ্যাই মারমার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমরান হুসেনের সঞ্চলনায় বীরবীক্রম শহীদ মোজাফ্ফর আহম্মদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হুসেন, সোনাইমুড়ী থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ও সি (তদন্ত) জিসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভিপি মাহফুজুর রহমান বাহার, বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি লেখক সাংবাদিক ফারুক আল ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা,বি আর ডি বি কর্মকর্তা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের প্রধান সমন্বয়ক,ও প্রাণীসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলোচনায় অংশগ্রহন করেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার সহ স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপজেলার বিভিন্ন বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক ও সুধী মহলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বক্তাগন বর্তমান কোভিড- ১৯ সঙ্কটাবস্থায় শিশু কিশোর শিক্ষার্থীদের স্বাক্ষরতা জ্ঞান বিকাশে পঠন- লিখন শিখন ও শেখানো এবং লকডাউনে বন্ধ হয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদানে পরিবর্তনশীলতা আনয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়িতে ও ঘরে বসে অনলাইন ক্লাশ প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে বাড়ি বাড়ি সীমিত পরিসরে প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের প্রস্তাব করেন বক্তাগন। কোভিড মোকাবেলায়
লক ডাউন কালীন প্রয়োজনে সোনাইমুড়ীতে একটি স্বতন্ত্র ইন্টারনেট ইউটিউব চ্যানেল খোলার প্রস্তাব করা হয়। এ ছাড়াও অনলাইন ইন্টারনেট ব্যবহারে শিশু কিশোর শিক্ষার্থীদের মনোযোগী করে গড়ে তোলায় একই সাথে করোনা মোকাবেলায় শিশু-কিশোর শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় চলাচল ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,পাঠে মনোযেগী এবং সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলায় অভিভাবক সচেতনতা ও শিক্ষকদের দায়ীত্ব শীলতার উপর ও বক্তাগন গুরুত্বারোপ করেন।





















