০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তরা বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরষ্কার পেলেন ওসি হাফিজুর রহমান

মোঃ মুজাহিদুল ইসলামঃ
  • প্রকাশ : ১০:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 29

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ মুজাহিদুল ইসলামঃ

ঢাকা মহানগর উত্তরা ক্রাইম বিভাগের ২০২৫ সালের এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় দৃষ্টান্তমূলক অপরাধ দমন কার্যক্রম পরিচালনার জন্য উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম(সেবা) পেয়েছেন বিশেষ সম্মাননা পুরষ্কার।

এই মাসিক মূল্যায়ন সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, সর্বাধিক মাদক উদ্ধারকারী এবং ছিনতাইকারী গ্রেফতারে গুরুত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে অর্থ পুরস্কার বিতরণ করা হয়। তবে সকল বিভাগের মধ্যে সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য উত্তরা পশ্চিম থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম (সেবা)নির্বাচিত হন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে এবং তাঁর নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা অর্জন করে শ্রেষ্ঠ থানার মর্যাদা। উত্তর অপরাধ বিভাগের
উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি)মোঃ মুহিদুল ইসলাম নিজের হাতে পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম (সেবা) এর হাতে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ থানার সম্মাননা এবং অর্থ তুলে দেন।

দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম (সেবা) একজন পেশাদার, বিচক্ষণ এবং মানবিক নেতৃত্বের অধিকারী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা শুধু অপরাধ দমনে নয়, নাগরিকবান্ধব পুলিশিং, দ্রুত সেবা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমেও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।
তিনি মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী ও অপরাধ চক্র দমনসহ নাগরিক নিরাপত্তা রক্ষায় নিরলস পরিশ্রম করে চলেছেন। অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম (সেবা) বিশ্বাস করেন, একজন পুলিশ অফিসারের প্রকৃত সফলতা তখনই আসে, যখন সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে।

এমন সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন এই স্বীকৃতি কেবল আমার একার নয়, পুরো উত্তরা পশ্চিম থানার সকল পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রমের ফল। আমরা প্রতিনিয়ত নাগরিকদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
উত্তরা পশ্চিম থানার এই অর্জন পুরো উত্তরা বিভাগের জন্যই এক অনন্য গৌরবের মুহূর্ত। এমন নেতৃত্ব ও পারফরম্যান্স আগামী দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য থানাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

ঢাকা উত্তরা বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরষ্কার পেলেন ওসি হাফিজুর রহমান

প্রকাশ : ১০:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫