১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে প্রায় আড়াইশ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 29

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শুক্রবার (১৭ মে) রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সেলিম মৃধা (৫৭)। তিনি বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর সওদাগরপাড়ার বাসিন্দা।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিয়াম হাসান এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, বগুড়া থেকে ঢাকামুখী একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা তিনজন দ্রুত নেমে পালিয়ে যায়। এসময় চালক সেলিম মৃধাকে আটক করা হয়। পরে সিএনজির ভেতর তল্লাশি চালিয়ে ছয়টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ২৪৮ লিটার (৫১৪ বোতল) দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে সিএনজিটি (রেজি. নম্বর: বগুড়া-থ ১১-৫৬০৬) জব্দ করা হয়। পলাতক তিনজন হলেন, রাজীব চন্দ্র (৩২), হৃদয় বাঁশফোড় (৩০) ও সুজন (৩৫)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ দেশীয় মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় সেলিম মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়। আসামি সেলিম মৃধা বিরুদ্ধে থানায় আরও একটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

শেরপুরে প্রায় আড়াইশ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।

প্রকাশ : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫