০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মীর রুবেল গ্রেপ্তার

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৫:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 27

জাতীয় সপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ , মাগুরা।

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মীর মেহেদী হাসান রুবেল মাগুরা টার্মিনালে অবস্থান করছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে মাগুরা সদর থানায় নিয়ে আসে।

মীর রুবেল মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০১১ সালের ১১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে সভাপতি হিসেবে ২০১৭ সালের ৯ মে নির্বাচিত হয়ে ২০২২ সালের ১৬ মার্চ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৬ মার্চ মাগুরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি নাহিদ খানকে সভাপতি ও হামিদুল ইসলাম হামিদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মামলায় আসামি হিসেবে নাহিদ খান ও হামিদুল ইসলামের নাম রয়েছে। তবে তারা দুজনই পলাতক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে মীর রুবেল থানা হেফাজতে আছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

মাগুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মীর রুবেল গ্রেপ্তার

প্রকাশ : ০৫:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫