০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বরিশালে সড়ক সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / 36
বরিশাল প্রতিনিধি
বরিশালে সড়ক সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাসদ। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী সংবাদ সম্মেলনে বলেন, বরিশাল নগরীর রাস্তা ঘাটের বেহাল দশা। খালগুলো দখল হয়ে যাওয়ায় অল্প বৃষ্টি এবং জোয়ারের পানিতে জলাবদ্ধতা হয়।এ অবস্থায় সড়ক, খাল ও ড্রেন সংস্কার অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। এছাড়া রিকশার লাইসেন্সের বকেয়া ফি মওকুফেরও দাবি জানান মনীষা।





















