১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরাতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি 

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 27

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ , মাগুরা

মাগুরা জেলার ইমাম ও পুরহিতগণদের নিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাগুরা জেলার আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার ২০ মে মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারীর সভাপতিত্বে এই কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ‌। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আইন, বিধি প্রয়োগ করে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে না। এজন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে।

নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত সবার প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ জরুরি, খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত যে কেউ যে কোনো সময়েই খাদ্যকে অনিরাপদ করতে পারেন। অনিরাপদ খাদ্য সবসময়ই শরীরের সুস্থতার জন্য হুমকি স্বরূপ। আলোচনায় আরো বলা হয়, নিরাপদ খাবারের ব্যাপারে সচেতনতার বিকল্প নেই। আর এই সচেতনতা শুরু করতে হবে নিজ নিজ ঘর থেকে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

মাগুরাতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি 

প্রকাশ : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫