১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শাখা খোলার মতবিনিময় ও চক্ষু শিবিরের উদ্বোধন

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : ০২:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 55

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া):প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক শাখা খোলা, শিক্ষার গুনগতমান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে।

২২ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি গোলাম মাহবুব প্যারিসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) ও বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য, শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান আলোচক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর কলেজ পরিদর্শক মো. মাহবুব হাসান, বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, বগুড়া জেলা নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, এস আর গ্রুপের এমডি ও ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের দাতা আসিফ সিরাজ রব্বানী, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই বারী, শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ব্র্যাক ব্যাংকের সার্বিক সহযোগিতায় ও গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিঃ গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়ার পরিচালনায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৫ শতাধিক রোগীর চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই করা হয়।

এসকল রোগীদেরকে বিনামূল্যে অপারেশনসহ যাতায়াত ও আবাসিক সুবিধা ও সকল ধরণের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

শেরপুরে শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শাখা খোলার মতবিনিময় ও চক্ষু শিবিরের উদ্বোধন

প্রকাশ : ০২:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫