নরসিংদী রায়পুরার প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন।
- প্রকাশ : ০৯:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 30
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধি।
নরসিংদী রায়পুরার প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক
রফিক ও কোষাধক্ষ্য পদে বিনা আক্তার নির্বাচিত হয়।
২৪ মে শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাসুদ রানার পরামর্শক্রমে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী উপদেষ্টা জয়নুল আবেদিন, মোছলেহ উদ্দিন বাচ্চু, মোঃ ফারুক মিয়া, মোঃ মোস্তফা খান ও মো. বশির আহমেদ মোল্লা, উপদেষ্টা ইফতেখার ভূঁইয়া ইতু ও রায়পুরা পৌরসভার
বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি এস এম শরীফ মিয়া, সহ-সভাপতি ফরিদ মিয়া ও তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ পলাশ, সহ সাধারণ সম্পাদক একেএম সেলিম ও হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, ক্রীড়া সম্পাদক মো. শফিকুল ইসলাম কার্যনির্বাহী সদস্য মাহবুবুল আলম লিটন, মাজেদুল ইসলাম, রুস্তম মিয়া ও ফাহিম আহমেদ খান।
নবগঠিত রায়পুরা প্রেসক্লাবের কার্য নির্বাহী এই কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।




















