১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নদী ও খালে চায়না জালের দাপট, হুমকির মুখে জলজ জীববৈচিত্র্য
আল আমিন মেহেরপুর।
- প্রকাশ : ০১:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 32
জাতীয় সাপ্তাহিক অন্যের প্রতিবাদ।
আল আমিন মেহেরপুর।
মেহেরপুর জেলার সদর, গহরপুর, আমঝুপি ও গাংনী উপজেলার কচুইখালী, ভাটপাড়া সহ বিভিন্ন অঞ্চলে নদী ও খালগুলোতে সম্প্রতি চায়না জাল দিয়ে মাছ নিধনের দৃশ্য ক্রমশই বাড়ছে। স্থানীয়রা বলছেন, এই জালগুলো অত্যন্ত ক্ষতিকর। এর ফলে নদী-খালের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, আর ছোট মাছ ও পোনা মাছও ধ্বংস হচ্ছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, “প্রতিদিন সকালে নদীতে এই জালগুলো পেতে দেওয়া হয়। এর ফাঁদে পড়ে ছোট-বড় সব মাছই ধরা পড়ে, কোনো রেহাই নেই।”
জানা গেছে, এ ধরনের জাল ব্যবহার আইনত নিষিদ্ধ হলেও কিছু অসাধু জেলে প্রশাসনের নজর এড়িয়ে এই জাল ব্যবহার করছে। এতে নদী-খালের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অবিলম্বে চায়না জাল ব্যবহার বন্ধ না করলে মাছের প্রজনন ব্যাহত হবে।




















