১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস কর্মশালা 

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৬:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 31

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ বিষয়ক কর্মশালা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার ২ জুন সকালে মাগুরার শ্রীপুর উপজেলা হল রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক প্রকাশ চন্দ্র সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর অঞ্চল পার্টনার সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাসিবুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা বিনয় কৃষ্ণ বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান, লিংকর কুমার সাহা, শ্রীপুর প্রেস ক্লাব সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, উপজেলা রিপোটার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা।

দিনব্যাপী কর্মশালায় ১০০জন কৃষক-কৃষাণীসহ সাংবাদিক ও সুধী বৃন্দরা উপস্থিত ছিলেন।শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, কৃষিখাতে সার্বিক উন্নয়ন সাধনের জন্য আমাদের প্রশিক্ষিত পিএফএস তালিকা ভুক্ত কৃষকদের সাথে নতুন কৃষকদের একটি মিলনমেলার আয়োজন করা হয়েছে। এর মুল লক্ষ্য হলো পিএফএস ভুক্ত কৃষকদের অভিজ্ঞতা নতুন কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। এছাড়াও উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকের পাশে রয়েছে। কৃষকেরা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করবো।

Please Share This Post in Your Social Media

মাগুরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস কর্মশালা 

প্রকাশ : ০৬:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫