০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কুষ্টিয়ায় জমি রেজিস্ট্রেশন জালিয়াতি চক্রের আরো এক প্রতারক আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / 40
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে অন্যের জমি রেজিস্ট্রেশন করার ঘটনায় আরো এক প্রতারককে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মহিবুল ইসলাম। সে মিরপুরের কাটদহচর গ্রামের মৃত সাহাজদ্দিন বিশ্বাসের ছেলে।
সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে সকালে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতারক চক্রের ৪ জনকে আটক করে পুলিশ।
অনুসন্ধানে জানা যায় কুষ্টিয়া শহরের কালিশংকরপুর মৌজার ১১০নং এন এস রোডের বাসিন্দা মৃত এম, এম, এ হাকিমের ছেলে এম, এম, এ ওয়াদুদের পৈত্রিক সম্পত্তি তার মা মোকসুদা খাতুন, চার বোন রিজিয়া খাতুন, বাসেরা খাতুন, সেলিমা কবির ও শামীমা খাতুনের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে কুষ্টিয়া শহরের একটি প্রতারক চক্র। তাদের নামে ভূয়া এনআইডি কার্ড তৈরি করে মজমপুর মৌজার ২৫৭৫, ২৫৭৬, ২৫৮০, ২৫৮১ দাগের মধ্যে ০.২২ একর জমি বিক্রয় করে। এই .২২ শতক জমি ক্রয় করে মহিবুল ইসলাম।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। পুলিশ বলছে এ প্রতারণার সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ভুক্তভোগী ব্যক্তির প্রায় ১০০ কোটি মূল্যের সম্পত্তি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে বিক্রির চেষ্টা করে এ প্রতারক চক্র।





















