১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ঈদের দিন সকালে বাস চা’পায় বাবা-ছেলের ম’র্মান্তি’ক মৃ’ত্যু।

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : ০৫:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 35

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া। 

নতুন পোশাকে ঈদের নামাজ শেষে ফিরছিলেন বাবা-ছেলে। ঈদের খুশির দিনটি যে এতটা অন্ধকার হয়ে আসবে, তা কে জানতো! বগুড়ার শেরপুর উপজেলার নয় মাইল এলাকায় নাবিল পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন চাঁন মিয়া (৩৬) এবং তার ছয় বছরের অবুঝ শিশু আব্দুল্লাহ।

শনিবার সকাল ৮ টায় নয় মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । নিহতরা গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকার বাসিন্দা। ঈদের সকালেই পরিবার নিয়ে আনন্দের প্রস্তুতি ছিল ঘরে। কিন্তু নামাজ শেষে বাড়ি ফেরা হলো না আর।

এভাবে ঈদের খুশির দিনেই থমকে গেল একটি পরিবার। শোকের ছায়া শুধু ওই পরিবারেই নয়, ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক বলেন, “আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

Please Share This Post in Your Social Media

শেরপুরে ঈদের দিন সকালে বাস চা’পায় বাবা-ছেলের ম’র্মান্তি’ক মৃ’ত্যু।

প্রকাশ : ০৫:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫