০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আরও কমতে পারে জ্বালানি তেলের দাম
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / 78
অর্থনীতি ডেস্ক
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, গ্রীষ্মেও চাহিদার ঘাটতি ও করোনাকালে লকডাউনের কারণে এই অবস্থার মধ্যে পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হয় ৪১.৯৩ ডলারে। যা আগের দিনের শেষ দামের চেয়ে দশমিক ১৯ শতাংশ কম।
আমেরিকান অপরিশোধিত জ্বালানি তেলের (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) প্রতি ব্যারেলের দাম ৩৯.০২ ডলার পড়েছে মঙ্গলবার দিনের শুরুতে। গতবছর এই গ্রীষ্ম মৌসুমের শেষে প্রতি ব্যারেল এই তেলের দাম ছিল ৩৯.৭৭ ডলার।
গ্রীষ্ম মৌসুমের শেষের এই দাম আগামীতে আরও কমার ইঙ্গিত দিচ্ছে বাজার। কারণে হিসাবে বলা হচ্ছে, করোনায় উৎপাদন ও পরিবহন খাতের মন্দায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমছে। এ কারণেই এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকাতে জ্বালানি তেলের দাম কমার প্রবণতাই দেখা যাবে।
এদিকে, সৌদি আরব অক্টোবরে এশিয়ায় জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটির সরকারি জ্বালানি তেল উৎপাদক কোম্পানি সৌদি আরামকো তাদের অক্টোবরের শিপমেন্টে এশিয়ায় সরবরাহের ক্ষেত্রে ব্যারেল প্রতি ১ থেকে ১.৪০ ডলার কমাচ্ছে। জ্বালানি বিক্রেতা আটটি প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।





















