উত্তরা ৫২ পিচ ইয়াবা সহ মোঃ রবিউল ইসলাম পূর্ব থানায় গ্রেফতার
- প্রকাশ : ০৮:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 57
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ রুহুল আমিন উত্তরা।
আসামী- ১। মোঃ রবিউল ইসলাম @ রবি (৩২), পিতা-মৃত নফেল সিকদার, মাতা-মৃত মর্জিনা বেগম, সাং-লক্ষীপুর পশ্চিমপাড়া, থানা-নাটোর সদর, জেলা-নাটোর, এ/পি সাং-গোয়ালটেক, চিশতী মার্কেট (জনৈক মো: রফিক এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণখান, জেলা-ঢাকাকে উত্তরা পূর্ব থানা এলাকায় হোন্ডা মোবাইল ডিউটি করাকালীন ১৪/০৬/২০২৫ খ্রিঃ বিকাল ১৮.৩০ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টরস্থ সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টার এর পিছনে রেল লাইনের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় তল্লাশী করিয়া আসামীর নিকট হইতে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া আসামীর বিরুদ্ধে ডিএমপি এর উত্তরা পূর্ব থানার এফআইআর নং-৬ তারিখ- ১৪ জুন ২০২৫ জি আর নং-৬৭ তারিখ- ১৪ জুন ২০২৫ সময়- ২১:৩০ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানা এলাকায় একাধিক মামলা রহিয়াছে, মামলা সমূহ- ১। দক্ষিণখান থানার এফআইআর নং-১১/৩১৯ তারিখ- ০৪ জুলাই ২০১৮ ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
২। উত্তরা পূর্ব থানার এফআইআর নং-১১/১৫১, তারিখ- ১৯ জুলাই ২০১৭ ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
৩। দক্ষিণখান থানার এফআইআর নং-২০/৩৬০ তারিখ- ১৫ সেপ্টেম্বর২০১৭ ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর এজাহারে অভিযুক্ত।




















