০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাট চাষীদের নিয়ে পাট চাষী সমাবেশ – ২০২৫ অনুষ্ঠিত

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৭:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 64

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা।

এক সময়ের বাংলাদেশের সোনালী আশ খ্যাত পাট নিয়ে মাগুরাতে পাট চাষীদের সমাবেশ – ২০২৫ অনুষ্ঠিত হলো।মঙ্গলবার ১৮ জুন সকাল ১১ টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাগুরা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি: উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান।

মাগুরার পাট চাষীদের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ ( ১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পন্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে মাগুরা জেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর মাগুরা ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাগুরা জেলার প্রায় ১০০ জন পাট চাষী এবং উপজেলার উপ- সহকারী পাট উন্নয়ন সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত সকল পাট চাষীদের মাঝে খাতা,কলম সহ পাটের ব্যাগ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

পাট চাষীদের নিয়ে পাট চাষী সমাবেশ – ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশ : ০৭:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫