০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • / 39
 
অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। আজ মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি সারাবাংলা২৪নিউজ.কম কে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) পরিচালক ডা. মিলি দে।
ডা. নির্মলেন্দু চৌধুরীর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। ২০১৮ সালের মার্চ মাসে তিনি ইনস্টিটিউট অব পাবলিক হেলথ-এর পরিচালক হিসেবে অবসর নেন।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) জানিয়েছে, করোনায় এ পর্যন্ত ১১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। মোট শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৬৮ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭ জন।

Please Share This Post in Your Social Media

করোনায় ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু

প্রকাশ : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০