০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের নিয়ে ৩য় ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ক্লাস শুরু

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 48

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ মাগুরা।

দেশের ৪৮ জেলার ক্রমপ্রত্যাশী যুবদের নিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন শুরু হয়েছে।সে হিসেবে
মাগুরা, জেলাতেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ‘৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় শুরু হয়েছে ৩য় ব্যাচের প্রশিক্ষণ। যদিও এই ব্যাচের ক্লাস শুরু হয়েছে মঙ্গলবার ১ জুলাই থেকে মাগুরা পুলিশ লাইনের মোল্লা টাওয়ারে। তিন মাসব্যাপী (৬০০ ঘণ্টা) এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন জেলার বিভিন্ন এলাকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী এইচএসসি পাস যুবক-যুবতীরা।

প্রশিক্ষণকালীন প্রতিদিন অংশগ্রহণকারীরা পাচ্ছেন ২০০ টাকা হারে ভাতা এবং সকালের নাস্তা ও দুপুরের খাবার।

বুধবার ২ জুলাই এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি প্রশিক্ষণে আগত যুবদের উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য এই প্রশিক্ষণে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত। দেশের ৪৮টি জেলায় একযোগে চলছে এই কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের নিয়ে ৩য় ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ক্লাস শুরু

প্রকাশ : ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫