০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ ক্রমশই বাড়ছে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:১৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • / 89
 
অনলাইন ডেস্ক
গত কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ ক্রমশই বাড়ছে। যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করায় ঘাট এলাকায় আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ভোগন্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ট্রাক টার্মিনালে তিন শ, ঘাটের কাছে মহাসড়কে এক শ এবং ঘাট থেকে ছয় কিলোমিটার দূরের উথলী সংযোগ সড়কে এক থেকে দুই শ পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আটকে থাকতে দেখা গেছে। তবে, যাত্রীবাহী গাড়ির তেমন চাপ নেই। যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও নাব্যতা সংকট রয়েছে। গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে। এতে সময় কিছুটা বেশি লাগছে। তবে, মূল চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিং চলছে। আগামীকালের মধ্যে চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে পারবে বলে আশা করছি। এই পথে ১৭টি ফেরি চালু রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের নাব্যতা ফিরে আসলে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মূল চ্যানেলে ফেরি চলাচল করতে পারলেও বিদ্যামান সমস্যার সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ ক্রমশই বাড়ছে

প্রকাশ : ১১:১৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০