এসএসসি পরীক্ষার ফলাফলে বোন মাইশার প্রশংসায় শশী।
- প্রকাশ : ০৮:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 28
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ মাগুরা।
শত প্রতিবন্ধকতা পেরিয়ে শেষ অবধি নিজের দৃঢ় মনোবলের কারনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাগুরার মেয়ে মাইশা। মাইশা লেখাপড়ার পাশাপাশি মেকআপ আটিষ্ট হিসেবে বোন শশীর সাথে সমানতালে কাজ করে নিজ পরিবারে বেশ অবদান রাখছে।জুলাই আন্দোলনে তারা দুইবোন ছাত্রদের মাঝে খাবার ও পানি বিতরণ সহ শহরের দেয়াল লিখনে বিশেষ ভূমিকা রাখে। গত ২০২৪ সালে দূর্বৃত্তদের কবলে পড়ে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা মাইশার মনের মাঝে আজও একটাই আকুতি আমি আজো ঐ ঘাতকদের বিচার পাইনি।বরং বিগত সরকার আমালে আমি সহ আমার পরিবার ছিলো হুমকির মুখে।
মাইশার বোন শশী বলেন,আমার বোন একজন বিউটি এক্সপার্ট হওয়ার পরও শত ব্যস্ততা নিয়ে কাজ করে এসসসি পরীক্ষায় যে ফলাফল করেছে এতে ওর কাছে আমরা কৃতজ্ঞ। কারন ডাক্তার থেকে শুরু করে কেউ ভাবেনি যে, ও পরীক্ষা দিতে পারবে। তারপরও মাইশার অদম্য আগ্রহের এবং আমার মা বাবা ও ওর শিক্ষকদের সহযোগিতার কারনে এ সফলতা।তবে আমি ও আমার পরিবারের একান্ত ইচ্ছা ওকে হত্যা করার জন্য যারা জড়িত তাদের যেন একটি সঠিক বিচার হয়।তাহলে আমার বোনের মনোবল যেমনি আরো বেড়ে যাবে তেমনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাবোধও বাড়বে।










