১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মাগুরা জেলার শালিখাতে এক গৃহবধুর রক্তাক্ত লাশ উদ্ধার।
তৌহিদ মাগুরা।
- প্রকাশ : ০৮:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 27
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ মাগুরা।
মাগুরাতে শালিখা উপজেলার হরিশপুর গ্রামে বসত বাড়ি থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের মিজানুর মোল্যার স্ত্রীর সোনালী বেগম (৪০) এর লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।
নিহত সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন জানান, আব্বা মাকে মেরে ফেলেছে।আরো বলেন আব্বা ঢাকায় রড এর কাজ করে আজ সকালে বাড়ী এসে মার মাথায় রড দিয়ে মারে৷ এতে মা মরে গেছে ৷ শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রড় দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছে। লাশের ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।




















