১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
৫ সেপ্টেম্বর থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / 65
নিজস্ব প্রতিবেদক-
পর্যায়ক্রমে সকল রুটের যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। তারই ধারাবাহিকতায় নতুন করে আরও ১৯ জোড়া আন্তনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিলো। গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। গত ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়।
বর্তমানে এখন মোট ৩০ জোড়া, অর্থাৎ ৬০টি ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। আগামী ২৭ আগস্ট থেকে ১৮ জোড়া এবং আগামী ৫ সেপ্টেম্বর ১৯ জোড়া ট্রেন রেলের বহরে যুক্ত হলে সব মিলিয়ে চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৬৭ জোড়া অর্থাৎ ১৩৪টি।
এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার শতকরা ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে। আন্তনগর ট্রেন সকল প্রকার স্ট্যান্ডিং টিকিট সুসম্পন্ন বন্ধ থাকবে।
আন্তনগর ট্রেনের টিকিট আগের মত একসাথে অনলাইনে ও মোবাইল অ্যাপ এর মাধ্যমে বিক্রয় করা হবে। বিক্রীত টিকিট রিফান্ড করা যাবে না বা ফেরত নেওয়া হবে না





















