০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির সভাপতির বাড়িতে ভয়াবহ ডাকাতি অচেতন করে লুট ২৫ লক্ষ টাকার মালামাল।

মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া।
  • প্রকাশ : ১০:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 39

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া প্রতিনিধি:-

বগুড়ার শেরপুরে ছাত্রশিবির নেতার বাড়িতে অভিনব কায়দায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে পরিবারের সবাইকে অচেতন করে দুর্বৃত্তরা প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমীনপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ভুক্তভোগী তানজিল সরকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়ার শেরপুর দক্ষিণ থানা শাখার সভাপতি।

তানজিল সরকারের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে তার বাবা ইউসুফ আলী মাস্টার, মা শাপলা খাতুন, বোন উম্মে রোম্মান ও ১৫ দিন বয়সী ভাগিনা রাইয়ান অবস্থান করছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে দেয়। এরপর তারা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লক্ষ টাকা, ৫টি মোবাইল ফোন, জমির দলিলপত্র ও ব্যাংকের চেকসহ মূল্যবান কাগজপত্র লুট করে নেয়। ভুক্তভোগী সবাই এখন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।তানজিল সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত। আমরা কিছু বোঝার আগেই সব কিছু শেষ হয়ে গেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

থানায় অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে। আমরা আইনের সহযোগীতা চাই।এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় ডাকাতি ও চুরির ঘটনা বেড়ে গেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ইতোমধ্যেই পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

শিবির সভাপতির বাড়িতে ভয়াবহ ডাকাতি অচেতন করে লুট ২৫ লক্ষ টাকার মালামাল।

প্রকাশ : ১০:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫