০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ।

আল আমিন মেহেরপুর।
  • প্রকাশ : ০১:২৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 69

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আল আমিন মেহেরপুর।

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ১০৫ এর নিকট শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে মুজিবনগর কোম্পানি কমান্ডার না. সুবেদার তাপস কুমার এবং বিএসএফের পক্ষ থেকে হ্নদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ধরমেন্দ্রদাহ বৈঠকে নেতৃত্ব দেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী এবং চারজন শিশু রয়েছে। এরা সবাই পূর্বে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন—বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার আব্দুল রহমানের ছেলে মো. নাসির (৫৬), একই এলাকার মো. নাসিরের মেয়ে মঞ্জু (৪৫), মঞ্জুর ছেলে ইয়াসিন (২৩), খুলানা জেলার ফুলতলা গ্রামের কাউসারের ছেলে বুলবুল পাটোয়ারী (৩৫), বুলবুল পাটোয়ারীর ছেলে আদনান (১০), একই জেলার ডুমুরিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে রাজু খান (৩২), রাজু খানের দুই ছেলে ইসরাফিল (৪)

ও ওমর (৩ মাস) এবং মেয়ে মারিয়া (২), একই গ্রামের কুরবার খানের মেয়ে কহিনূর (২৮), একই জেলার উত্তরধী গ্রামের জাফর শেখের মেয়ে রাজিয়া (৫০), খুলনা জেলার পথের বাজার ফুলতলা গ্রামের ইসলামের মেয়ে আফরিন (৩০), খুলনার মোড়েলগঞ্জের আব্দুল করিমের ছেলে রফিকুল (৪২), খুলনার ফুলতলা গ্রামের মিনাজউদ্দীনের ছেলে মো. আনসার খান (৬২), মো. আনসার খানের ছেলে মো. রাজু আহাম্মেদ (২৮), যশোরের নোয়াপাড়া জাফরপুর গ্রামের আহাম্মেদ আলীর মেয়ে ফাতেমা (৪২), এবং বর্ডারহাট গ্রামের নরেন্দ্রবর্মনের ছেলে বিধানবর্মন (১৯)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবি হস্তান্তরপ্রাপ্তদের থানায় সোপর্দ করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

মেহেরপুর মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ।

প্রকাশ : ০১:২৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫