০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মেহেরপুরের কৃতি সন্তান – অ্যাডভোকেট আসিফ হাসানকে বিচারপতি নিয়োগ।
আল আমিন মেহেরপুর।
- প্রকাশ : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 47
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আল আমিন মেহেরপুর জেলা।
মেহেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট আসিফ হাসানকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অ্যাডভোকেট আসিফ হাসান মেহেরপুর শহরের কোর্ট রোডের মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আব্দুর রশিদের ছেলে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৫(১)অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতি সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক আসিফ হাসান সহ ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, অ্যাডভোকেট আসিফ হাসানই মেহেরপুর জেলার প্রথম ব্যক্তি যিনি বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন।




















