রাজধানী তুরাগে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
- প্রকাশ : ১২:০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 68
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ রুহুল আমিন।
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তরা জ্বলে উঠলো ক্রিকেট উৎসবে
রাজধানীর তুরাগের ১৫ নং সেক্টর বালুর মাঠে,, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরা এলাকায় শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন মাত্রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। উদ্বোধক ছিলেন মোঃ আব্দুস সালাম, (উত্তরা তুরাগ থানা বিএনপি) ঢাকা মহানগর উত্তর।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক, আহ্বায়ক (উত্তরা তুরাগ থানা) শ্রমিক দল, ঢাকা মহানগর উত্তর এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সানজিদ মাহমুদ (সুমন), সদস্য সচিব (উত্তরা তুরাগ থানা) শ্রমিক দল, ঢাকা মহানগর উত্তর।
আয়োজনে ছিলেন আহমেদ শুভ, রাকিব আহমেদ, মোঃ মুসা রাকিব ও মোঃ রাজু।
প্রধান অতিথি কামরুজ্জামান বলেন, “খেলাধুলা সমাজকে একত্রিত করে, তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেয়। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
উদ্বোধক আব্দুস সালাম বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ামোদী ও ক্রীড়াবান্ধব নেতা। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম হাতিয়ার। নিয়মিত ক্রীড়া আয়োজন যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে বড় ভূমিকা রাখবে।























