০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চাটখিলে ঔষধ দোকানে অভিযান নকল ওষুধ বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 37
মোজাম্মেল হক, নোয়াখালী
নোয়াখালী জেলার ঔষধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুজ্জামান খানের নেতৃত্ব মঙ্গলবার চাটখিল পৌর শহরে ঔষধ প্রশাসনের কর্মকর্তারা এক অভিযান পরিচালনা করেন। এ সময় চাটখিল বাজারে অনেক ওষুধ দোকানদাররা দোকান বন্ধ করে চলে যান।সহকারী পরিচালক মাসুদুজ্জামান খান জানান, তারা ১৭ টি দোকানে অভিযান চালান। এরমধ্যে ৭টি দোকানের লাইসেন্স নেই। তাদেরকে দ্রুত লাইসেন্স করার জন্য নির্দেশনা দেন। এই সময় নকল ঔষধ বিক্রির দায়ে আমিন ফার্মেসীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এক প্রশ্নের উত্তরে তিনি জানান নকল ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
























