১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কাথুলি ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে তীব্র প্রশ্ন
মেহেরপুর প্রতিনিধি।
- প্রকাশ : ১২:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 23
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মেহেরপুর প্রতিনিধি।
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নে বিএনপির বর্তমান সভাপতির বিরুদ্ধে নানান বিতর্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি শুধু মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয়ই দেন না, বরং নিজেও মাদক সেবনে জড়িয়ে আছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ প্রমাণিত হয়, তবে তা দলের ভাবমূর্তির জন্য বড় আঘাত হয়ে দাঁড়াবে। বিশেষ করে যখন স্থানীয় পর্যায়ের নেতাদের ওপরই সাধারণ কর্মীরা ভরসা রাখেন।
এখন প্রশ্ন হলো—উচ্চ পর্যায়ের নেতৃত্ব কি এই অভিযোগের তদন্ত করবে, নাকি সবকিছু ধামাচাপা পড়ে যাবে টাকার কাছে?
আমরা বলি, জনগণের প্রশ্ন আড়াল করা যাবে না।




















