০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর দেওয়ানগঞ্জে যমুনা নদী ভাঙন রোধে মানববন্ধন।

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: সবুজ বাসার।
  • প্রকাশ : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 38

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: সবুজ বাসার।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে যমুনা নদীর ভাঙন। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তা ও বসতভিটে। এতে নিঃস্ব হয়ে পড়ছে অসংখ্য পরিবার।

এই পরিস্থিতি থেকে পরিত্রাণের দাবিতে বুধবার সকালে উপজেলার চর ডাকাতিয়াপাড়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে স্থানীয়রা। এতে শত শত মানুষ অংশ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ডাকাতিয়াপাড়া খোলাবারি থেকে বরখাল পর্যন্ত পুরো অঞ্চলটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও শত শত পরিবার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছে তারা।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, প্রতিনিয়ত ভাঙনের কারণে তাদের ঘরবাড়ি, জমি-জিরাত সব নদীতে তলিয়ে যাচ্ছে। “সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, আমরা পথে বসে যাবো”—বলেছেন এক ভুক্তভোগী।
স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব স্থায়ী বাঁধ নির্মাণ করে যমুনার ভাঙন রোধ করা জরুরি। নইলে ভাঙনের ভয়াবহতা আরও বাড়বে এবং অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

জামালপুর দেওয়ানগঞ্জে যমুনা নদী ভাঙন রোধে মানববন্ধন।

প্রকাশ : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫