১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লুটপাট ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন।

সবুজ বাসার দেওয়ানগঞ্জ,(জামালপুর)প্রতিনিধিঃ। 
  • প্রকাশ : ১১:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 27

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

সবুজ বাসার দেওয়ানগঞ্জ,(জামালপুর)প্রতিনিধিঃ। 

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে বাড়ি ভাংচুর এবং লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. লিটন মিয়া।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মাঠেরঘাট গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

লিটন মিয়া অভিযোগ করেন, প্রায় নয় বছর আগে ভাতখাওয়া গ্রামের ছোহরাব আলীর মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। এ সংসারে তাদের আট বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। শুরুতে পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও গত চার মাস ধরে স্ত্রী জেসমিন আক্তার তার বাবার বাড়ির আত্মীয়দের প্ররোচনায় সংসারে অশান্তি সৃষ্টি করে এবং পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছুদিন আগে স্ত্রী তার কাছে ১৪ লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার স্ত্রীর বাবার বাড়ির লোকজনসহ ৩০ থেকে ৪০ জন প্রকাশ্যে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা নগদ ৬ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় বলে অভিযোগ করেন লিটন মিয়া। বাধা দিতে গেলে হামলাকারীরা তার বোন জামাইকে মারধর করে এবং থানায় মামলা করলে হত্যার হুমকিও দেয়।
তিনি অভিযোগ করেন, এ ঘটনায় তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলনে লিটন মিয়া প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন।

Please Share This Post in Your Social Media

জামালপুরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লুটপাট ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন।

প্রকাশ : ১১:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫