চোরাই কারবারি সহ নানা অপকর্মে জড়িত নাদু-সুজনের বিরুদ্ধে জনতার প্রতিবাদ”
- প্রকাশ : ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 53
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
সবুজ বাসার দেওয়ানগঞ্জ (জামালপুর)
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিন চিকাজানি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার দক্ষিন চিকাজানি চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, অভিযুক্ত নাদু ও তার সহোদর ভাই সুজন—ওয়াজেদ আলীর দুই ছেলে—দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। চুরি, ছিনতাই থেকে শুরু করে মাদক ব্যবসা ও যৌনাচার পর্যন্ত তাদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। সম্প্রতি গভীর রাতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের মতো ঘটনাও সংঘটিত হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশ নেন। বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা একরামুল হক, মন্টু, মনসুর হেল্লাজ, আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ বাশারসহ অনেকে। বক্তারা বলেন, নাদু ও সুজন এতদিন যাবত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এখন তাদের দমন না করলে বসবাস অনিরাপদ হয়ে পড়বে।
বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে।




















