চুকাইবাড়ীতে যুবদলের যুব সমাবেশে উন্নত রাষ্ট্র কাঠামো গড়ার অঙ্গীকার।
- প্রকাশ : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 23
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
সবুজ বাসার দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় ঢুকাই বাড়ী সঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আলাউদ্দিন আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মঞ্জু হোসেন (মঞ্জু)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুর রশিদ (সাদা)।
এ ছাড়া উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আতিকুর রহমান (সাজু) এবং দেওয়ানগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জনাব দেওয়ান মোঃ আলতাফ।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তরুণদের এগিয়ে আসতে হবে জাতীয় পুনর্গঠনের এই আন্দোলনে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন—
জনাব বাবু শ্যামল চন্দ্র, জনাব এ.কে.এম মুনি, জনাব মোঃ আতাউর রহমান (আতা), জনাব মোঃ আশরাফুল ইসলাম রুহেল, জনাব মোঃ জয়নাল আবেদীন, জনাব নেয়ামত আহম্মেদ, জনাব মোঃ শাহীন মাহমুদ, জনাব মোঃ আমরুজ্জামান (হানিফ), জনাব এস.এম. আল আমিন, জনাব হুমায়ুন আহম্মেদ, জনাব মোঃ আকরাম হোসেন, জনাব মোঃ সবুজ বাসার, জনাব মোঃ রফিকুল ইসলাম (রফিক), জনাব মোঃ আমিরুল ইসলাম (আমির) প্রমুখ।
সমাবেশে চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ‘ধানের শীষে ভোট দিন’—এই স্লোগানে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




















