১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অসহায় রোগী এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ।

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি।
  • প্রকাশ : ০৭:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 21

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি।

মাগুরায় জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও অসহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর বেলা ১২টায় মাগুরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও অসহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে এই এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

মাগুরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো: অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসিনা মমতাজ,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে জেলার মোট  ৩৯ জন দুস্থ ও অসহায় রোগী এবং শিক্ষার্থীর মাঝে এক লক্ষ পঁচাশি হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এক আশীর্বাদস্বরূপ।
অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদ্বয় ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অসহায় রোগী এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ।

প্রকাশ : ০৭:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫