০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল-কলেজ খোলার সময় এখনও হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / 95
 
অনলাইন ডেস্ক
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, এখনও দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়নি।
আজ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক সভার সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্কুল, কলেজ এখনো খোলার মতো সময় এসেছে বলে আমার মনে হচ্ছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকটি হয়।
এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, ‘এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করেছে। তারা পরীক্ষার বিষয়টি দেখবে।
‘সবকিছু ‍বিবেচনা করে তারা দ্রুত একটা সিদ্ধান্ত নেবে। তবে পরীক্ষার বিষয়ে উনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন,’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।
গত ১৬ মার্চ মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ২ হাজার ৪৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে।

Please Share This Post in Your Social Media

স্কুল-কলেজ খোলার সময় এখনও হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশ : ০২:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০