জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিষয়ের উপর সভা অনুষ্ঠিত।
- প্রকাশ : ০৮:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 44
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিষয়ের উপর একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ নবেম্বর দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় পেঁযাজের মূল্য সহনীয় পর্যায় রাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা সিভিল সার্জন ডাঃ শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বারে সভাপতি আখতার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনে অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ , কুষি বিপনন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, মাগুরা বনিক সমিতির সম্পাদক হুমাউন কবীর রাজা, মাগুরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা এবং জেলার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীবৃন্দ।
সভায় পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার প্রতি গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রনে রাখতে ব্যবসায়ীদের মতামত জানতে চান। ব্যবসায়ীরা জানান, হয়তো এক মাস এ সমস্যা চলতে পারে। এর মধ্যেই মুড়ি পেঁয়াজ বাজারে এসে যাবে। তবে বাজার মনিটর এর দ্বায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা পেঁয়াজ আমদানীর উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, আগামী রমজানকে সামনে রেখে পেঁয়াজ আমদানি না করলে বাজার নিয়ন্ত্রনে রাখা সমস্যা দেখা দিতে পারে। তবে জেলা প্রশাসক এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।




















