১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষ যার হাতে সে-ই হবে ধানের শীষের কান্ডারী” মাগুরায় নারী সমাবেশে বেগম সেলিমা রহমান।

তৌহিদ ,মাগুরা জেলা প্রতিনিধি।
  • প্রকাশ : ০৮:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 29

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ ,মাগুরা জেলা প্রতিনিধি।

নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে গুরুত্ব দিয়ে মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে পৃথক ২ টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ নভেম্বর সকাল ১০ টায় মহম্মদপুর শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে এবং বিকেলে শালিখা উপজেলার আড়পাড়া হাই স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক,নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইমুর আলী মৃধা,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী,
এ্যাড. রোকনুজ্জামান চৌধুরী,
জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নারী সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মাগুরা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে সমাবেশস্থলে আসতে থাকেন। সভা শুরু হওয়ার আগেই স্টেডিয়াম ও স্কুল মাঠ হাজারো নারীতে পরিপূর্ণ হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুর অধিকার সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় পর্যায়ে নেতৃত্ব নির্মাণে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

ধানের শীষ যার হাতে সে-ই হবে ধানের শীষের কান্ডারী” মাগুরায় নারী সমাবেশে বেগম সেলিমা রহমান।

প্রকাশ : ০৮:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫