০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ২৯ জেলায় ফ্রি মসজিদ নির্মাণ প্রকল্প।

মোঃ আবু সালেহ, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশ : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 41

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ আবু সালেহ, স্টাফ রিপোর্টার:

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (এসসিআই)-এর অর্থায়নে সারা দেশে বিনামূল্যে মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময়ে এসসিআই বাংলাদেশ অফিসের মাধ্যমে ২৯টি জেলায় শতাধিক মসজিদ, অজুখানা, বাথরুম ও টিউবওয়েল নির্মাণ কাজ হাতে নেওয়া হয়।

প্রকল্পের আওতায় ৩১/২৪, ৩১/২৮, ৫০/৩২ ও ৬০/৪২ আকারের ছোট-বড় মসজিদ নির্মাণের পাশাপাশি প্রতিটি প্যাকেজে অজুখানা, বাথরুম, টিউবওয়েল, ফ্যান, লাইটিং, সাউন্ড সিস্টেম, কার্পেটিং ও ডিসট্যাম্পারের সম্পূর্ণ কাজ সম্পন্ন করা হচ্ছে। একেকটি প্যাকেজের বাজেট ধরা হয়েছে ২০ থেকে ৫০ লাখ টাকা।

ঢাকা হেড অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২৯ জেলায় কয়েকশো মসজিদ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার বেশিরভাগই এখন সমাপ্তির পথে।

মেহেরপুর প্রতিনিধি জানান, জেলার চাহিদা অনুযায়ী পাঁচটি ৩১/২৪ আকারের মসজিদের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আরও দুটি মসজিদের কাজ চলমান রয়েছে।

জুলাই অভ্যুত্থানের আগে এসব প্রকল্প বাস্তবায়নে স্থানীয় মসজিদ কমিটিকে নির্মাণ ব্যয়ের ২৫ শতাংশ অর্থ প্রদান করতে হতো। বর্তমানে কোনোরূপ স্থানীয় অর্থ ছাড়াই পুরোপুরি বিনামূল্যে মসজিদ নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে—যা সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এই মহৎ উদ্যোগে দেশের ধর্মীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (এসসিআই)–এর প্রতি স্থানীয় মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ২৯ জেলায় ফ্রি মসজিদ নির্মাণ প্রকল্প।

প্রকাশ : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫