মাগুরায় মহিলা কলেজ সংলগ্ন পুকুর ও মিনি পার্ক উদ্বোধন করলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান।
- প্রকাশ : ০৬:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 18
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা জেলা পরিষদের অর্থায়ণে মাগুরা মহিলা কলেজ সংলগ্ন সংস্কারকৃত পুকুর ও মিনি পার্ক উদ্বোধন করলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান। শনিবার ২২ নভেম্বর সাড়ে ১২ টায় তিনি এই মিনি পার্কের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শিল্প সচিব উদ্বোধন স্হলে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। পরে তিনি পার্কের ফলোক উন্মোচন করেন শেষে মোনাজাতের মাধ্যমে দোয়াকরা সহ বৃক্ষ রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় তিনি সম্পূর্ণ পার্ক ঘুরে দেখেন এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে আরো সৌন্দর্য মন্ডিত গাছ লাগানো সহ পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ প্রদান করেন। ।










