১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় জেলা পর্যায়ে ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক সভা। 

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ১০:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 30

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ মাগুরা জেলা প্রতিনিধি।

মাগুরায় জেলা পর্যায়ে ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক অর্ধ- বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ নভেম্বর সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক অর্ধ-বার্ষিক এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, মাগুরা এর উপপরিচালক ইমতিয়াজ হোসেন। সভায় গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক অগ্রগতি উপস্থাপন করা হয় এবং সেবা দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। প্রধান অতিথি গ্রাম আদালতকে আরও গতিশীল,

জবাবদিহিমূলক এবং জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গ্রাম আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মাগুরায় জেলা পর্যায়ে ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক সভা। 

প্রকাশ : ১০:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫