১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা জেলা প্রশাসক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন।

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 85

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ মাগুরা জেলা প্রতিনিধি।

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। বুধবার ২৬ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। র‍্যালিতে জেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্টরা অংশ গ্রহন করেন।

মাগুরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জহুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দিবস রঞ্জন বাগচি।

এ সময় বক্তারা বলেন, দেশীয় গবাদি প্রাণীর উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, নিরাপদ পশুখাদ্য, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিসহ খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনীতে জেলার বিভিন্ন খামারিরা গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেন। সভার শুরুতে বড় পর্দায় প্রধান উপদেষ্টার সরাসরি বক্তব্য উপস্থিত শ্রোতাদের শোনানো হয়।

Please Share This Post in Your Social Media

মাগুরা জেলা প্রশাসক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন।

প্রকাশ : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫