কুষ্টিয়া মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হওয়ায় ডা. মিজানুর রহমানকে শুভেচ্ছা।
- প্রকাশ : ১২:৪৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 25
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আল আমিন গাংনী প্রতিনিধি :
কুষ্টিয়া মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ায় ডাক্তার মো: মিজানুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলার জুগিরগোফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মারজুল হক ও শিক্ষক মশিউর রহমান ডা. মিজানুর রহমানকে শুভেচ্ছা জানান।
ডা. মিজানুর রহমান গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের ঘোনা পাড়ার বাসিন্দা। তিনি বিশিষ্ট শিক্ষক মোঃ ছলিম উদ্দিন (মাস্টার)-এর সন্তান।
বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজে কর্মরত থাকলেও তিনি নিজ এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি শুক্রবার গাংনীতে চেম্বার পরিচালনা করে আসছেন তিনি।
এলাকাবাসী তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।




















