০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা।

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ১০:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 44

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ মাগুরা।

মাগুরা জেলার শ্রীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ১ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।বেলা ১১.০০টা থেকে ২.০০টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে সার-কীটনাশক, বীজ ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেসার্স সাহা ট্রেডার্স নামক সার-কীটনাশক ও বীজ বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি করে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পণ্য জব্দ করা হয়। এছাড়া অননুমোদিত বীজ বিক্রয় ও মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মেসার্স রাজিব ট্রেডার্সকে সার বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান না করা ও র‍্যাকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করে বিক্রয় করার অপরাধে একই ধারায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

Please Share This Post in Your Social Media

শ্রীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা।

প্রকাশ : ১০:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫