বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রীণ টিভিতে নিয়ােগ পেলেন সাংবাদিক সাজু।
- প্রকাশ : ১০:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 15
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মেহেরপুর প্রতিবেদক :
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রীণ টিভিতে মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক সাহাজুল সাজু। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের দবির উদ্দীনের ছেলে। সাজু ৬ ভাই-বােনের মধ্যে সর্বকনিষ্ঠ।
শনিবার দুপুরে ঢাকায় অবস্থিত গ্রীণ টিভির প্রধান কার্যালয়ে চ্যানেলটির হেড অব নিউজ মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। সাহাজুল সাজু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেই সাথে তিনি মেহেরপুর নিউজ-এ কাজ করে আসছেন। মাঠপর্যায়ের অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি পাঠক ও সহকর্মীদের মাঝে ইতোমধ্যে আস্থার জায়গা তৈরি করেছেন। গ্রীণ টিভিতে তার এই নিয়োগে মেহেরপুর জেলার সাংবাদিকমহলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।




















