০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মেহেরপুর-২ গাংনী আসনে বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন।
আল আমিন :
- প্রকাশ : ১০:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 20
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আল আমিন :
মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
এ সময় জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, বিএনপি নেতা আবু সায়েম পল্টু, জামাল উদ্দিন, সুলেরী আলভী, নুর ইসলাম, যুবদল নেতা শাহিবুল ইসলাম উপস্থিত ছিলেন।




















