মাগুরা-১ ও ২ আসনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ।
- প্রকাশ : ১২:২৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 17
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ ও ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে তারা এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সকল প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
এ সময় বিএনপি মনোনীত মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপি যুগ্ন-আহবায়ক আক্তার হোসেন সহ দলের নেতাকর্মীরা।
এছাড়াও মাগুরা-২ আসন থেকে সাবেক বিএনপি সংসদ সদস্য কাজি সালিমুল হক কামালের পক্ষ থেকে স্বতন্ত্র মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সাবেক মহম্মদপুর উপজেলা বিএনপি সভাপতি মোঃ গোলোম আজম সাবু সহ জেলা বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা। এসময় গণ অধিকার পরিষদ এর পক্ষ থেকে ডা. খলিলুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তাদের হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।




















