০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন।
মেহেরপুর প্রতিনিধি।
- প্রকাশ : ০২:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 23
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মেহেরপুর প্রতিনিধি।
মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন গাংনী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের কাছ থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
এসময় মনোনয়নপত্র উত্তোলন করেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম টকি, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী।




















