০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর-২ (গাংনী) আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আমজাদ হোসেন।

আল আমিন মেহেরপুর।
  • প্রকাশ : ১০:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 41

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আল আমিন মেহেরপুর।

মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।সাবেক এমপি আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে গাংনী উপজেলার রাজনীতিতে সক্রিয় রয়েছেন।এর আগে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানান।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আমজাদ হোসেন বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। গাংনীর মানুষের উন্নয়ন ও কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

দলীয় নেতারা জানান, তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

মেহেরপুর-২ (গাংনী) আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আমজাদ হোসেন।

প্রকাশ : ১০:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫