১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশ : ০৮:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 24

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর আরোহী মোঃ জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভুরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফারুক আহমেদ ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাথরডুবি গ্রামের বাসিন্দা। তিনি মোঃ হারুন অর রশিদের ছেলে এবং আছুফা বেগমের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরডুবি থেকে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম যাওয়ার পথে আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাস (রেজি নং ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) এর সঙ্গে কুড়িগ্রাম হ-১৩-২৭০৩ নম্বর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফারুক আহমেদ ও তার বন্ধু জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, একজন গুরুতর আহত।

প্রকাশ : ০৮:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫