১০:২০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘গাজীপুরের এক টুকরো মোহনগঞ্জ’র তৃতীয় বার্ষিক মিলনমেলা।

এস এম মিজান।
  • প্রকাশ : ০৯:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 25

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

এস এম মিজান।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘গাজীপুরের এক টুকরো মোহনগঞ্জ’-এর তৃতীয় বার্ষিক মিলনমেলা। শুক্রবার গাজীপুরের আনন্দ বাড়ি পিকনিক স্পটে দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়।

সকাল থেকেই বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর আয়োজনে অংশগ্রহণকারীরা উপভোগ করেন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা রঙিন আয়োজন। গাজীপুরে থেকেও নিজের শেকড়ের টানে একত্রিত হন মোহনগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম এবং যুগ্ম আহ্বায়ক এস এম আমিনুল ইসলাম দুলাল। তারা বলেন, মাতৃভূমি ছেড়ে যারা কর্মজীবনের প্রয়োজনে গাজীপুরে বসবাস করছেন, তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতেই প্রতি বছর এই মিলনমেলার আয়োজন করা হয়।

আয়োজকরা আরও জানান, আগামী বছর বর্তমান আয়োজনের চেয়েও আরও বড় পরিসরে ও আকর্ষণীয়ভাবে এই মিলনমেলা আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

মিলনমেলাকে ঘিরে দিনভর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন আগত অতিথি ও অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানটি একদিকে যেমন বিনোদনের সুযোগ তৈরি করে, অন্যদিকে তেমনি গাজীপুরে থেকেও নিজ এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে তোলে।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘গাজীপুরের এক টুকরো মোহনগঞ্জ’র তৃতীয় বার্ষিক মিলনমেলা।

প্রকাশ : ০৯:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫