০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরাতে ১১টি ইটভাটায় অভিযানে ২৫ লক্ষ টাকা জরিমানা আদায়

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ১০:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 25

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ মাগুরা।

মাগুরা জেলার মোট ১১ টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) মাগুরা সদর উপজেলার পাতুড়িয়া, বাগবাড়িয়া ও আড়পাড়া গ্রামে অবস্থিত মোট ১১টি ইটভাটায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফাত আল মেহেদী ও আমিনুল ইসলাম। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বনবিভাগের সদস্যরা সহায়তা করেন।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মোট ২৫ লাখ দশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘন করা হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

Please Share This Post in Your Social Media

মাগুরাতে ১১টি ইটভাটায় অভিযানে ২৫ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রকাশ : ১০:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬