১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির মানবিক উদ্যোগ চরাঞ্চলের শীতার্ত দরিদ্র ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাকির হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশ : ১১:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 20

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

জাকির হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম জেলায় তীব্র শীত ও শৈত্যপ্রবাহে সীমান্তবর্তী চরাঞ্চলের দরিদ্র ও দুঃস্থ মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী পাখিউড়ার চর, উত্তর ধলডাঙ্গা, দইখাওয়ারচর, মাদারগঞ্জ ও ময়দানচর এলাকায় প্রায় ৭ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এছাড়াও চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর পক্ষ থেকে জেলার বিভিন্ন সীমান্তবর্তী ও দুর্গম চরাঞ্চলে প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় দেড় হাজার নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক, সহকারী পরিচালক মো. মতিউর রহমান, বিভিন্ন বিওপি ক্যাম্প কমান্ডারসহ বিজিবির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এ সময় কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন,
“বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজিবির এ মানবিক উদ্যোগে উপকৃত চরাঞ্চলের শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

বিজিবির মানবিক উদ্যোগ চরাঞ্চলের শীতার্ত দরিদ্র ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : ১১:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬